নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ৩০ ডিসেম্বর ২০২১ঃ
পঞ্চায়েত নির্বাচনের প্রায় তিন বছরেরও বেশি সময় পর কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে বলরামপুর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির কর্মাধক্ষ গঠন হল সমিতির সভাগৃহে। গতকাল, বুধবার কোনোরকম ভোটাভোটি ছাড়াই কর্মাধক্ষের নির্বাচন সম্পন্ন হয়। সভায় উপস্থিত পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হলধর মাহাতো ও বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মন্ডল স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষদের নাম ঘোষণা করেন। নির্বাচিত কর্মাধ্যক্ষগণ হলেন ছবি রানী মাহাতো-জনস্বাস্থ্য ও পরিবেশ , কল্যাণী কুমার-কৃষি ও সেচ, বন্দনা মাহাতো-শিক্ষা ও সংস্কৃতি, উর্মিলা মাহাতো-শিশু ও নারী কল্যাণ, চরণ কৈবর্ত-বনভূমি, লক্ষ্মী মাহাতো-মৎস ও প্রাণী সম্পদ, কল্পনা দাস-খাদ্য ও সরবরাহ, শম্ভুনাথ সিং সর্দার-ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ এবং পূর্ত কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বিহারীলাল টুডু। এদিই কর্মাধ্যক্ষরা নিজ নিজ দপ্তরের কার্যভার গ্রহন করেন বলে বলরামপুর পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে।

