নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ২১ সেপ্টেম্বর ২০২১ঃ
বলরামপুর গ্রাম পঞ্চায়েতে বড়সড় ভাঙ্গন, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান বলরামপুর গ্রাম পঞ্চায়েতের চার সদস্যের। মঙ্গলবার পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বলরামপুর গ্রাম পঞ্চায়েতের চার নির্বাচিত সদস্য রাজেশ গরাঁই, কবিতা কুমার, চিত্তরঞ্জন কৈবর্ত, মালতি মাহত ও বলরামপুর বিধানসভার জেড পি -11 মন্ডল সহ সভাপতি দিলীপ কুমার সহ সত্তরটি পরিবার, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, বলরামপুর বিধানসভার প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো ও বলরামপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় মুখার্জীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এবিষয়ে বলরামপুর বিধানসভার প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো জানান “আজ বলরামপুর গ্রাম পঞ্চায়েতের চার জন সক্রিয় বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এরা বেশ কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেসে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাই তাদের মর্যাদা সহকারে দলে স্বাগতম জানালাম।

