নিজস্ব সংবাদদাতা, কেন্দা, ২৭ অক্টোবর ২০২১ঃ

মঙ্গলবার রাতে গ্রামবাসী সূত্রে খবর পেয়ে মহেশপুর গ্রামে হানা দিয়ে একটি অবৈধ বালি বোঝাই পিকআপ ভ্যান আটক করল কেন্দা থানার পুলিশ। এদিন কেন্দা থানা পুলিশ সূত্রে জানতে পারা যায় মঙ্গলবার পুলিশ ও গ্রামবাসীদের চোখের আড়ালে ওই পিকআপ ভ্যানটি কংসাবতী নদী থেকে অবৈধভাবে বালি তুলে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এরপরেই কেন্দা থানার পুলিশ খবর পেয়ে ওই গ্রামে হানা দেয় এবং নদীর বালি বোঝাই সহ পিকআপ ভ্যানটিকে আটক করে। স্থানীয়রা জানান, বালি অবৈধ কারবারিরা গ্রামবাসীদের চোখে ধুলো দিয়ে বালি উত্তোলন করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল পরে কেন্দা থানার পুলিশ ওই পিকআপ ভ্যানটি আটক করে। কেন্দা থানার পুলিশ সূত্রে জানতে পারা যায় পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে।বালি পাচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page