নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ১০ মার্চ, ২০২১
আজকে মানবাজার মহকুমা শাসকের অফিসে ২৩৮-বান্দোয়ান (এস.টি.)AC এবং ২৪৩-মানবাজার (এস.টি.)AC এর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে ১২ জন মনোনয়ন দাখিল করেছিলেন সেই সমস্ত প্রার্থীদের উপস্থিতিতে স্ক্রুটিনি প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, প্রার্থীদের মধ্য থেকে AITC এর বান্দোয়ান এবং মানবাজার বিধানসভার প্রার্থীরা উপস্থিত ছিলেন না কিন্তু তাদের প্রতিনিধিরা ছিল l
আজকের স্ক্রুটিনি তে মানবাজার এবং বান্দোয়ান বিধানসভা ১২ জন প্রার্থীর মধ্যে থেকে, ২৪৩-মানবাজার (এস.টি.)AC এর নির্দল প্রার্থী, শ্রী গৌতম ওরাং বয়স কম হওয়ার কারণে বাদ পড়েছেন l
অর্থাৎ মানবাজার বিধানসভা থেকে ৫ জন প্রার্থী এবং বান্দোয়ান বিধানসভা থেকে ৬ জন প্রার্থী, মোট ১১ জন প্রার্থীর স্ক্রুটিনি প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে শেষ হলো l
