নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া : ১৪ জুন, ২০২১
বলরামপুরে বাজ পড়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে সোমবার পাঁড়কিডি গ্রামে আসছেন মন্ত্রী শশী পাঁজা এবং ব্যারাকপুর এর বিধায়ক তথা অভিনেতা রাজ চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৃত জখমদের পরিবারকে আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত গত শুক্রবার বিহারের পাটনা তে ফুল বিক্রি করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয় চারজনের। ঘটনায় জখম হন আরো দুজন। তারা প্রত্যেকেই বলরামপুরের পাঁড়কিডি গ্রামের বানজারা ক্যাম্পের বাসিন্দা। রবিবারই তাদের মৃতদেহ গ্রামে এসে পৌঁছায়।
শেয়ার করুন