নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা: ২২ জুন, ২০২১
কোভিড যুদ্ধে প্রথম সারিতে থাকা পুলিশকর্মীরা জেলার গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে এলেন। ইতিমধ্যে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন থানা এলাকায় বেশ কয়েকটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। যার মাধ্যমে রক্তের সংকট কালীন পরিস্থিতি মোকাবিলায় কয়েকশো ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে। পুলিশকর্মীদের সদিচ্ছায় সোমবার পুরুলিয়া জেলার পুঞ্চা থানা পুলিশের পরিচালনায় জেলার গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে আসেন থানায় কর্মরত পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়াররা। জেলা পুলিশের এমন উদ্যোগ ও স্থানীয় থানা পুলিশ কর্মীদের সদিচ্ছাই পুরুলিয়া জেলার গ্রীষ্মকালীন রক্তের সংকট তা অনেকটাই যে লাঘব হবে সে বিষয়ে কোন প্রশ্ন চিহ্ন থাকছে না বলে দাবি করছেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু। পুঞ্চা কৃষকবাজারে আনুষ্ঠানিকভাবে হওয়া এই রক্তদান শিবিরে পুলিশকর্মীদের উৎসাহিত করতে মন্ত্রী ছাড়াও উপস্থিত উপস্থিত হন জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণচন্দ্র মাহাতো। অন্যদিকে এই রক্তদান শিবিরে উপস্থিত হন মানবাজার এসডিপিও রাহুল পান্ডে, সিআই সমীর সরকার, পুঞ্চা থানার ওসি পলাশ বারিক।




