নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ২২ জানুয়ারি ২০২২ঃ
পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে ও বলরামপুর থানার পরিচালনায় শনিবার দিন বলরামপুর মোদি ভবনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এইদিনের এই শিবিরে বলরামপুর থানার পুলিশ কর্মীরা এবং এলাকার বেশকিছু যুবক যুবতিরা অংশগ্রহণ করে এবং মোট ৫১ জন স্বেচ্ছায় রক্তদান করে। সাথে সাথে রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলেদেন, CI বলরামপুর পার্থ কুমার সিংহ, OC বলরামপুর সুদিপ হাজরা, বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মন্ডল।


