নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২ অক্টোবর ২০২১ঃ

গন্ধ বণিক মহাসভা পুরুলিয়া শাখা সমিতির উদ্যোগে আজ, শনিবার শহরের পুরুলিয়া ধর্মশালায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমিতির সক্রিয় কর্মী তথা সমাজসেবী সুভাষ হালদার গত বছর (২০২০) ২ রা অক্টোবর কোভিড আক্রান্ত হয়ে মারা যান। মূলত তাঁর স্মৃতিতে এবং দেশের জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে এই আয়োজন বলে জানিয়েছেন সমিতির অন্যতম সদস্য দেবী প্রসাদ হালদার। এদিন শতরূপা হালদারের উদ্বোধনী সঙ্গীতের পর প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন কেতিকা রামকৃষ্ণ তারক মঠের স্বামী নির্বানানন্দজী মহারাজ। “রক্তদান জীবনদান” উল্লেখ করে স্বামী নির্বানানন্দজী এদিন এই আয়োজনের জন্য সমিতিকে ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন। এদিন রক্তদানের পাশাপাশি প্রায় শতাধিক মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেন স্বামীজী ও এদিনের অনুষ্ঠানের সভাপতি বলরাম দে। শহরের বেশ কিছু বিশিষ্ট চিকিৎসককেও এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে সম্বর্ধনা জ্ঞাপনও করা হয় বলে জানিয়েছেন দেবী প্রসাদ হালদার ।

শেয়ার করুন

You cannot copy content of this page