নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ১১ মার্চ, ২০২১

আজ, বৃহস্পতিবার শিব চর্তুদশী বা মহা শিবরাত্রি। এই উপলক্ষে পুরুলিয়া-টাটা রাস্তার উপর অবস্থিত বেড়াদা মন্দিরে সাত সকাল থেকেই দেখা গেল ভক্ত সমাগম। আরাধ্য দেবতার আরাধনা করে পরিবার-পরিজনদের মঙ্গল কামনায় ভিড় জমালেন বহু মানুষ। মন্দিরের শিবলিঙ্গে দুধ, জল, ফুল-বেলপাতা অর্পন করে ভক্তদের শিব আরাধনার চিত্র ধরা পড়ল রাঙামাটি সংবাদ পুরুলিয়া-র ক্যামেরায়।

শেয়ার করুন

You cannot copy content of this page