নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি: ৫ জুলাই, ২০২১

ফের বাঘমুন্ডিতে ভাঙ্গন ধরলো বিজেপিতে। সোমবার বাঘমুন্ডি গ্রাম পঞ্চায়েতের দুজন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। এদিন বাঘমুন্ডিতে তৃণমূলের দলীয় কার্যালয়ে ওই দুজনের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের বাঘমুন্ডি ব্লকের সভাপতি কাশীনাথ মাঝি। এছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নমিতা সিং মুড়া সহ ব্লকের অন্যান্য নেতারা। কাশীনাথ বাবু বলেন, এদিন বাগমুন্ডি গ্রাম পঞ্চায়েতের সদস্য মঙ্গলা মুড়া এবং ষষ্ঠীচরণ মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। ওই গ্রাম পঞ্চায়েতে মোট ১৫ জনের মধ্যে বর্তমানে তৃণমূলের সদস্য দাঁড়ালো ১০ জন।

শেয়ার করুন

You cannot copy content of this page