রিঙ্কু চট্টোপাধ্যায়, পুরুলিয়া, ৪ নভেম্বর ২০২১ঃ

দীপাবলীর আলোর মালায় যখন শহর পুরুলিয়া সেজে উঠছে, আজ দুরুর নাগাদ, ঠিক তখনই পুরুলিয়া বিজ্ঞান মঞ্চের সম্পাদক ডাক্তার নয়ন মুখার্জীর গাড়ি ছুটে চলল পুঞ্চা থানার অন্তর্গত নির্ভয়পুরের সন্নিকটে অবস্থিত শবরদের গ্রাম ‘টোলা জ্যোড়গোড়্যার’ দিকে। সেখানে তখন আদিবাসী শবর সম্প্রদায়ের গ্রামবাসীরা অপেক্ষায় আছেন কখন ডাক্তারবাবুর গাড়ি আসবে!

সামনেই ওঁদের বাঁধনা পরব। সেই উপলক্ষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা ও মঞ্চের পুঞ্চা শাখার পক্ষ থেকে ওঁদের হাতে তুলে দেওয়া হল কম্বল, নতুন পোশাক, শুকনো খাবার, বিস্কুট চকলেট।
রূপলাল শবর, গুরু শবর, সজনী শবর। ওঁরা কেউ কম্বল পেয়ে, আবার কেউ ছেলে-মেয়ে-নাতি-নাতনির জামা কাপড় পেয়ে খুব খুশি।

বিজ্ঞান মঞ্চের পুঞ্চা শাখার ছয় সদস্যের একটি দল এই গ্রামের প্রায় শ’খানেক পরিবারের হাতে উপহার তুলে দিতে সাহায্য করলেন। উপস্থিত ছিলেন, ভুবন মাহাত, মানিক লাল দত্ত, সত্যজিৎ মন্ডল, চন্দন পরামানিক, সুশান্ত মাহাত ও তাপস সহিস।
পুরুলিয়া শাখা থেকে সম্পাদক ডাক্তার নয়ম মুখার্জী ছাড়াও উপস্থিত ছিলেন লক্ষী মুখার্জী, আয়ুষ মুখার্জী ও কল্যানী নন্দী।

শেয়ার করুন

You cannot copy content of this page