নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ২৪ আগষ্ট ২০২১

বাঘমুন্ডি থেকে বলরামপুর আসার পথে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বলরামপুর থানা এলাকার দলদিরি মোড়ের অদূরে। স্থানীয় সূত্রে জানা যায় ওই যুবক মাদলা গ্রাম থেকে বলরামপুর আসার পথে দলদিরি মোড়ের অদূরে বেসামাল হয়ে একটি গাছে ধাক্কা মারে। যার ফলে গুরুতর আহত হন ওই যুবক, পরে স্থানীয় লোকজন তড়িঘড়ি ওই যুবককে বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাঁসপাতালে নিয়ে আসে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।তৎক্ষণাৎ বলরামপুর থানার পুলিশ খবর পেয়ে হাঁসপাতালে আসেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম গোবর্ধন মাঝি (২৩)। বাবার নাম স্বর্গীয় তপন মাঝি, বলরামপুর এর কলিতলার বাসিন্দা। ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠান বলরামপুর থানার পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page