নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ১৯ নভেম্বর ২০২১ঃ
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত্রি নটা নাগাদ টাটা-পুরুলিয়া ৩২ নম্বর জাতীয় সড়কের ছোটো উরমা হাটতলা সংলগ্ন এলাকায়।খবর পেয়ে তড়িঘড়ি বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে গুরুতর জখম অবস্থায় ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে বাঁশগড় হাঁসপাতালে নিয়ে আসেন, বলরামপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাস্থলে যখম হয় দুই যুবক। এক যুবককের নাম ধর্মেন্দ্র মাহাতো বয়স ৩০ বছর বাড়ি ছোট উরমা গ্রামে। অপর যুবকের নাম বিপ্লব মুদি বয়স ২৬ বছর, বাড়ি বাঁকুড়া জেলার শালতোড়া গ্রামে। ধর্মেন্দ্র বাবু বলরামপুর থেকে বাড়ি ফেরার পথে ছোটো উরমা গ্রামের হাটতলার কাছে বিপ্লব মুদিকে ধাক্কা মারল ঘটনায় বিপ্লব মুদির পায়ে গুরুতর আঘাত লাগে। এবং অপর ব্যাক্তি ধর্মেন্দ্র মাহাতোর মাথায় গুরুতর আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসার পর ওই দুই যুবককে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসক। যখম দুই যুবক পরিবারের লোকজন চিকিৎসার জন্য জামশেদপুর টাটা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেছেন বলে জানা গেছে।



