নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৯ ডিসেম্বর :
হেলিকপ্টার দূর্ঘটনায় নিহত সেনা সর্বাধিনায়ক বিপন রাওয়াত এর মৃত্যু তে শোকস্তব্ধ গোটা দেশ। কুন্নুর এ এই দুর্ঘটনায় সেনা সর্বাধিনায়ক এর সাথে তাঁর স্ত্রী এবং ১১জন সহকর্মী নিহত হয়েছেন। প্রয়াত সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ পুরুলিয়া শহরের ভগৎ সিং মুর্তির পাদদেশে শোকপালন করলো টীম উপহার। এই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ছাড়াও স্হানীয় মানুষজন ও পথচলতি নাগরিকেরা মোমবাতি জ্বালিয়ে এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে নিহত সেনা কর্মী দের শেষ শ্রদ্ধা জানান



