নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৮ অক্টোবর ২০২১ঃ

বাংলাদেশে হামলার ঘটনার প্রতিবাদে সোমবার পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে প্রবল বৃষ্টির মধ্যেই অবস্থান-বিক্ষোভ করল পুরুলিয়া জেলা বিজেপি। উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা সহ শহর বিজেপির নেতারা। বিদ্যাসাগরবাবু বলেন, এ ধরনের হামলার তীব্র প্রতিবাদ জানাই। অন্যদিকে এদিনই রঘুনাথপুরের ক্ষুদিরাম চকেও অবস্থান-বিক্ষোভ করে বিজেপি।

শেয়ার করুন

You cannot copy content of this page