নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :৬ মার্চ, ২০২১
জেলার ৭ টি বিধানসভায় নিজেদের প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি। পুরুলিয়া জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে জেলার বাঘমুন্ডি বিধানসভায় বিজেপির জোট সঙ্গী আজসু দলকে লড়াই করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া কাশীপুর বিধানসভায় বিজেপি-র প্রার্থী কে হতে যাচ্ছেন, তা এখনও চূড়ান্ত হয় নি বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। তবে সমস্ত জল্পনার অবসান ঘটেছে পুরুলিয়া বিধানসভায় বিজেপি-র প্রার্থী হিসেবে সুদীপ মুখোপাধ্যায়ের নাম ঘোষিত হওয়ায়। জেলার অবশিষ্ট ৭ টি বিধানসভায় বিজেপি-র প্রার্থী তালিকা দেখে নেওয়া যাক :-
১) পুরুলিয়া – সুদীপ মুখোপাধ্যায়
২) পাড়া- নদীয়ার চাঁদ বাউরি
৩) বলরামপুর- বাণেশ্বর মাহাত
৪) বান্দোয়ান – পার্সি মুর্মু
৫) মানবাজার – গৌরী সিং সর্দার
৬) রঘুনাথপুর – বিবেকানন্দ বাউরি
৭) জয়পুর – নরহরি মাহাত
৮) বাঘমুন্ডি – আজসু পার্টি (ঘোষণা হয়নি)
৯) কাশীপুর – ঘোষণা করা হয় নি
