নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়া, ১১ জানুয়ারি ২০২২ঃ

গতকাল, সোমবার নিতুড়িয়া ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিককে ডেপুটেশন দিল বিজেপির নিতুড়িয়া মন্ডল কমিটি। দলীয় সূত্রে জানা গিয়েছে, মূলতঃ ব্লকে অবৈধ বালি ও পাথর উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বি এল এন্ড এল আর ও-কে আবেদন জানানো হয়েছে। মন্ডল কমিটির সভাপতি মামনি বাউরি এবং সাধারণ সম্পাদক পবিত্র মন্ডল জানান, বিশেষ সূত্রে তাঁরা জানতে পেরেছেন নির্মাণ কাজে ব্যবহৃত বালি ও পাথর উত্তোলনের ক্ষেত্রে সরকারি আইনানুগ ব্যবস্থা ও নির্দেশিকা ব্যতিরেকে বিকল্প প্যাড/টোকেন পদ্ধতি চালু হয়েছে। যা চূড়ান্তভাবে অবৈধ ও আইন বিরুদ্ধ কাজ। নিতুড়িয়া ব্লকে এধরণের কোন অবৈধ ঘটনা ঘটলেই যেন দ্রুত তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়, সে বিষয়ে আবেদন জানিয়েই বি এল ও-কে বিজেপির পক্ষে এদিন চিঠি দেওয়া হয়েছে বলে জানান মামনি বাউরি এবং পবিত্র মন্ডল।

শেয়ার করুন

You cannot copy content of this page