নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর, ২০ মে ২০২২ঃ
জল প্রকল্পের টাকার খরচের তদন্ত সহ রঘুনাথপুর পুরসভার এলাকায় বিভিন্ন প্রকল্পের কাজের তদন্তের দাবি জানিয়ে শুক্রবার রঘুনাথপুর পুরসভাতে ডেপুটেশন দিল বিজেপি। উপস্থিত ছিলেন বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাঙ্গা, বিজেপি কাউন্সিলার দীনেশ শুক্লা প্রমুখ। এদিন মাথায় মাটির কলসী নিয়ে এবং ব্যানার পোষ্টার সহ রঘুনাথপুর শহরে অভিনব মিছিলও করে বিজেপি কর্মীরা।




