নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৫ ডিসেম্বর ২০২১ঃ

পুরুলিয়া জেলা বিজেপির সংগঠনে বড়সড় পরিবর্তন করা হল। এমনকি বিজেপির দলীয় সাংগঠনিক কাঠামোর পুনরুজ্জীবনে পুরুলিয়া বিভাগের জন্য দলের রাজ্য স্তরের নেতা-নেত্রীদেরও বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জেলা বিজেপির সূত্রে জানা গিয়েছে। বড়দিনের সকালেই দলের রাজ্য কমিটি এই মর্মে নির্দেশিকা জারি করে দলের জেলা নেতৃত্বকে জানিয়ে দেয়।

পুরুলিয়া জেলা বিজেপির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিবেক রাঙ্গাকে। বিবেক বাবু আগে জেলাতে দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। দলের বিদায়ী জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীকে দলের পুরুলিয়া ও বিভাগের আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে আহ্বায়কের দায়িত্বে যৌথভাবে রয়েছেন অনুপম মল্লিক। বর্ধমান ও পুরুলিয়া বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। তাঁর সঙ্গে এই দায়িত্বে থাকছেন নির্মল কর্মকার। পুরুলিয়া জেলার দলের সাংগঠনিক ইনচার্জ করা হয়েছে ডা. অজয় পোদ্দারকে।

Skip to PDF content
Skip to PDF content
Skip to PDF content
শেয়ার করুন

You cannot copy content of this page