নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ১৯ আগষ্ট ২০২১

আজ বৃহস্পতিবার বলরামপুরের সরাফ ধর্মশালা তে বিজেপি শহীদ কর্মী ত্রীলোচন মাহত, দুলাল কুমার, জগন্নাথ টুডু এদেরকে সন্মান জানাতে পরিবারের সদস্যদের মালা এবং উত্তরীয় পরিয়ে সন্মান জানানো হলো। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহত, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, বলরামপুর বিধাসভার বিধায়ক বানেশ্বর মাহত সহ জেলার আরো পাঁচজন বিধায়ক। অনুষ্ঠান শেষে ত্রীলোচনের বাবা এবং দুলাল কুমারের স্ত্রী ক্ষোভ প্রকাশ করেন।

শেয়ার করুন

You cannot copy content of this page