নিজস্ব সংবাদদাতা, বরাবাজার: ২৩ জুন, ২০২১

বুধবার বরাবাজারের বাঁশবেড়া গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপির একজন সদস্য এবং ওই বুথের সভাপতি সহ অন্যান্য একাধিক পদাধিকারী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। বরাবাজারের দলীয় কার্যালয়ে তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সোরেন। এছাড়াও উপস্থিত ছিলেন বরাবাজার ব্লকের তৃণমূলের সভাপতি লম্বোধর মাহাত প্রমুখ। এদিন যোগদানের পর পঞ্চায়েত সদস্য সুমিত্রা টুডু এবং বুথ সভাপতি বাহাদুর মাহাত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তৃণমূলে যোগ দিলাম।

শেয়ার করুন

You cannot copy content of this page