নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১০ ফেব্রুয়ারি ২০২২ঃ
মানবাজার বিধানসভায় বিরোধী শিবিরে বড়োসড়ো ভাঙন ধরালো তৃণমূল। বৃহস্পতিবার মানবাজার-১ নং ব্লকের চেপুয়া সংসদের ভালুবাসা গ্রাম পঞ্চায়েতে বিজেপি ও সিপিএম ছেড়ে ৪৭ টি পরিবার থেকে ২০০ জন তৃনমুলে যোগদান করে বলে দলীয় সূএে জানা যায়। এদিন দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মানবাজার বিধানসভার বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডু ও পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা কমার্ধক্ষ্য গুরুপদ টুডু। এবিষয়ে মন্ত্রী বলেন, এখন সরকারের সমস্ত জনমুখী প্রকল্প দুয়ারে তাই দিদির উন্নয়নে সামিল হতে ওনারা তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন। আজকের এই যোগদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন মানবাজার-১ নং ব্লক সভাপতি দেবেন্দ্রনাথ মাহাতো, মানবাজার-১নং ব্লকের যুব সভাপতি কিশোর মাহাতো সহ দলীয় সদস্য সদস্যারা।


