নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২২ ডিসেম্বর ২০২১ঃ

পুরুলিয়ার ডি এস কে ডি এ ভি বিদ্যালয়ের তত্বাবধানে বিদ্যালয় প্রাঙ্গনে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন শিবিরের পৌরহিত্য করেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগম। এছাড়াও উপস্থিত ছিলেন শিবিরের মূল উদ্যোক্তা তথা বিদ্যালয়ের চেয়ারম্যান শরৎ খেড়িয়া, প্রধান শিক্ষক জয়ন্ত বিশ্বাস সহ বিদ্যালয়ের সকল শিক্ষা কর্মীবৃন্দ। জানা গিয়েছে এদিন এই শিবিরে মোট ৩০ জন স্বেচ্ছা রক্তদান করেন। এদিন নিজের বক্তব্যে জেলা পুলিশ সুপার পঠনপাঠনের পাশাপাশি এই ধরনের সমাজসেবা মূলক কাজের আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের ভূয়সি প্রশংসা করেন। বিদ্যালয়ের পক্ষে চেয়ারম্যান শরৎ খেড়িয়া ও প্রধান শিক্ষক জয়ন্ত বিশ্বাস এদিন রক্তদাতাদের ধন্যবাদ জানান। ভবিষ্যতে জেলার মানুষের শরীর ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই ধরনের আরো সমাজসেবা মূলক কর্মসূচি গ্রহন করা হবে বলে জানান তাঁরা। এদিন অনুষ্ঠানের শেষ পর্বে দুঃস্থদের কম্বল বিতরণ করা হয়। দুঃস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেন জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগম।

শেয়ার করুন

You cannot copy content of this page