নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি : ১৩ জুন, ২০২১

গতকাল রাতের টানা বৃষ্টির জেরে বাড়েগাড়া নদীর ওপর থাকা সেতুর একাংশ ভেঙে পড়লো যার ফলে সমস্যায় পড়লেন প্রায় সাতটি গ্রামের বাসিন্দারা। সুইসা বাজার, স্টেশন থেকে শুরু করে ব্যাঙ্ক এবং স্বাস্থ্যকেন্দ্রও ওই রাস্তা দিয়েই যাতায়াত করতেন বাসিন্দারা। সেতু ভেঙে যাওয়ায় প্রায় ১২ কিলোমিটার ঘুরপথে গন্তব্যে পৌছাতে হচ্ছে বাসিন্দারা। আজ সেতুর পরিদর্শনে যান বাঘমুণ্ডির ব্লকের আধিকারিকেরা। দ্রুত সেতুটি সংস্কারের আশ্বাস দিয়েছেন তাঁরা।

শেয়ার করুন

You cannot copy content of this page