নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৪ অক্টোবর ২০২১ঃ
আজ পুরুলিয়া শহরের এম এস এ-র ইনডোর স্টেডিয়ামে পুরুলিয়া পৌরসভার পক্ষে আয়োজিত হচ্ছে শারদ সম্মান প্রদান ও বিজয়া সম্মেলন। সকাল থেকেই স্টেডিয়াম জুড়ে চলছে ব্যপক তোড়জোড়। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, পৌরসভার প্রাক্তন কাউন্সিলর, পদাধিকারী সহ বর্তমান পদাধিকারী ও সকল শ্রেণীর পৌর কর্মীরা উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। জানা গিয়েছে প্রাক্তন ও বর্তমান পদাধিকারী সহ বহু কর্মীদের এদিন সম্মান জানানোর পাশাপাশি উপহারের ব্যবস্থাও থাকছে। থাকছে খাওয়া দাওয়া-র বিপুল আয়োজন। অনুষ্ঠান সফল করতে তাই এদিন সকালেই গোটা চত্বরে ঘুরে ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য রবিশঙ্কর দাস।



