নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, ২৭ সেপ্টেম্বর ২০২১ঃ
আজ বিকেল নাগাদ পুঞ্চা থানার অন্তর্ভুক্ত চাঁদড়া পায়রাচালী অঞ্চলের শ্রীরামঘুটু গ্রামের কাছে রাজ্য সড়কের উপর লরির ধাক্কায় হলো একটি মোষের। এদিন স্হানীয় সূএে জানা যায় লরিটি পায়রাচালীর দিক থেকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দুটি মোষকে স্বজোরে ধাক্কা মারে, ফলে ঘটনাস্থলেই একটি মোষ মারা যায় ও একটি কাড়া গুরুতর ভাবে জখম হয়। এদিন গবাদি পশুর মৃত্যুর জেরে কিছু ক্ষনের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক।


