নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৩০ সেপ্টেম্বর ২০২১ঃ

অনেকে নিজের জন্মদিন পালন করেন আড়ম্বরে কিন্তুু কখনো কি নিজের প্রিয় নায়কের জন্মদিনে এরকম ঘটা করে কেক কাটতে বা লোকজনদের পেট পুরে খাওয়ানোর কথা ভেবেছেন কখনো, ঠিক ধরেছেন নাম তার বুম্বা মুখার্জি ওরফে ভোলা মানবাজার শহরের নামোপাড়ার বাসিন্দা। তিনি ছোট বেলা থেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ওরফে বুম্বাদার বড় ভক্ত তিনি সেই কারনেই রীতিমতো ঘটা করে জন্মদিন পালন করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।

শুধু এবছরেই নয় বিগত কয়েক বছর ধরেই এরকম সাড়ম্বরে জন্মদিন পালন করে আসছে সে, বৃহস্পতিবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৫৯ তম জন্মদিন পালনেও কোনো রকম খামতি রাখেনি ভোলা। কি নেই জন্মদিন উপলক্ষে বেলুন দিয়ে রীতিমতো বাড়িকে সাজিয়েছে, নিজের হাতে প্রিয় প্রসেনজিৎ দার জন্য বানিয়েছেন পায়েশও এবং সাথে পাড়ার বন্ধু-বান্ধবদের ও নেমন্তন্ন করেছে বাড়িতে।

তবে ভোলা জানিয়েছে সে প্রসেনজিৎ ফ্যান ক্লাবের ইতিমধ্যে একজন সদস্য তবে কোনদিন প্রসেঞ্জিৎদার সঙ্গে সাক্ষাৎ হয়নি তাই যদি গণমাধ্যমের মাধ্যমে তার এই স্বপ্ন পূরণ হয় তার আবেদন ও জানিয়েছেন সে। তবে পাড়া প্রতিবেশীরা তার এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রতি টান বা ভালোবাসা বা বলতে পারেন পাগলামো দেখে সত্যিই অবাক হচ্ছেন, কারণ পুরুলিয়া জেলার মানবাজারও যে এমন একজন কে পাওয়া যাবে তারা যেন কল্পনাই করতে পারছেন না।

শেয়ার করুন

You cannot copy content of this page