নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২১ সেপ্টেম্বর ২০২১ঃ

বাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে মানবাজারে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। আজ মানবাজার ব্লকের পায়রাচালীর শ্রীরামঘুটুতে একটি বেসরকারি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন বাইক আরোহী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ওই বাইক আরোহীর নাম বিশ্বনাথ সর্দার (৪৫)। তাঁর বাড়ি পুঞ্চা থানার অন্তর্গত মহিষামুড়া গ্রামে। দুর্ঘটনার পরে এদিন আহতকে স্থানীয় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারেরা চিকিৎসার জন্য মানবাজার গ্রামীন হাসপাতালে নিয়ে যান। সেখানে আহতের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বাঁকুড়া মেডিক্যাল কলেজে রেফার করা হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page