নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ৭ নভেম্বর ২০২১ঃ

টাটা -পুরুলিয়া ৩২ নম্বর জাতীয় সড়কের বলরামপুর শহর সংলগ্ন থানা দুয়ার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে পিছন থেকে একটি লরি ধাক্কা মারলে আহত হয় এগারো জন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর বারোটা নাগাদ। ঘটনাস্থল থেকে বলরামপুর থানার পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের বলরামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। যদিও আহতদের পরিচয় জানা যায়নি তবে ঘাতক লরিটিকে আটক করেছে বলরামপুর থানা পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page