নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, ৩ মার্চ ২০২২ঃ
শিকারি মুড়ার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চাই, এই মর্মে দাবি জানাল আদিবাসী ভূমিজ কল্যাণ সমিতি। আজ, বৃহস্পতিবার এই দাবিতে মিছিলও হয়। এদিন সংগঠনের তরফে ঝালদার বীরসা মোড় থেকে আবগারি দপ্তর পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারী বাঘমুন্ডি থানার রবিডি গ্রামে হানা দেয় ঝালদা আবগারি দপ্তরের পুলিশ অবৈধ মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করে গ্রামের যুবক শিকারি মুড়াকে। গত ২০ ফেব্রুয়ারী বাঘমুন্ডি থানা সূত্রে খবর পাওয়া যায় শিকারি মুড়া মারা গেছেন। গ্রামবাসী সহ বিভিন্ন আদিবাসী সংগঠনের তরফে এ নিয়ে জোর বিক্ষোভ শুরু হয়। তারা দাবি করেন, আবগারি দপ্তরের নির্মম অত্যাচারে মারা গেছেন শিকারি মুড়া।
এদিন আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যান সমিতির ঝালদা ১ নম্বর ব্লক সভাপতি কার্তিক সিং মুড়া বলেন, আমরা জানতে চাই কিভাবে শিকারি মারা গেল। আবগারি দপ্তরের পুলিশ শিকারিকে নির্মম ভাবে মারামারি করে। যার ফলে শিকারী মারা যায়। আমারা এর সিবিআই তদন্ত চাই। সেদিন যেসব পুলিশ কর্মী ডিউটিতে ছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর পরিবারের একজনকে চাকরি দেওয়া ছাড়াও আর্থিক সাহায্য না করলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব।




