নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ৮ এপ্রিল ২০২২ঃ

তপন কান্দু খুনের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের পাশাপাশি ‘ক্লোজ’ হওয়া ৫ জন পুলিসকর্মীকেও ঝালদার বনদপ্তরের অতিথি নিবাসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে টানা জেরা করেন সিবিআই আধিকারিকেরা। জেরা করা হয় নিতে কাউন্সিলারের ভাইপো মিঠুন কান্দুকেও। ক্লোজড থাকা ওই ৫ জন পুলিসকর্মীকে নিয়ে এদিন ঘটনাস্থলেও যান সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিং সহ অন্যান্য আধিকারিকেরা। নিহত কাউন্সিলারের বাড়িতে গিয়ে এদিনই পূর্ণিমা কান্দুর সঙ্গেও কথা বলেন ডিআইজি। ঝালদা থানার আইসিকে এদিনই জিজ্ঞাসাবাদের কথা থাকলেও বিকাল পর্যন্ত তাঁকে জেরা করা হয়নি বলে পুলিস সূত্রে জানাগিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page