নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২২ সেপ্টেম্বর ২০২১ঃ
রদ বদল করা হল জেলা পুলিশে। আজই রাজ্য পুলিশ প্রশাসনের অ্যাডিশনাল ডি জি এবং আইজিপি, ল’এন্ড অর্ডার একটি নির্দেশিকা জারি করে এই বদলির নির্দেশ দেওয়ার পাশাপাশি বদলি হওয়া পুলিশ আধিকারিকদের নির্দেশিত পদে দ্রুত দায়িত্বভার গ্রহন করতে বলেছেন। এদিনের এই সরকারি নির্দেশিকায় এস আই (ইউ বি) কেশব চন্দ্র চট্টোপাধ্যায়কে পুরুলিয়া ডি ই বি-র ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে। এস আই (ইউ বি) কবি রঞ্জন সিংহকে বদলি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর ডি ই বি-র ইন্সপেক্টর পদে। এস আই (ইউ বি) পশ্চিম মেদিনীপুর অনিরুদ্ধ সাহুকে বদলি করে নিয়ে আসা হয়েছে পুরুলিয়া ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর পদে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলা পুলিশের এই বদলি সরকারি রুটিন প্রক্রিয়ার অন্তর্গত।



