নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৬ সেপ্টেম্বর ২০২১ঃ
পুরুলিয়া জেলার দুটি থানায় রদ বদল হল অফিসারদের। আজ, বৃহস্পতিবার রাজ্য পুলিশ প্রশাসন একটি নির্দেশিকা জারির মাধ্যমে পুরুলিয়া সদর থানা ও জেলার কাশীপুর থানায় এই রদ বদল করেছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুরুলিয়া সদর থানার সি আই অশোক বোসকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনস্ত দমদম থানার আই সি পদে বদলি করা হয়েছে। সদর থানার সি আই পদে নিয়ে আসা হয়েছে পুষ্পেন সরকারকে। তিনি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে কোর্ট ইন্সপেক্টর পদে বহাল ছিলেন। এছাড়া কাশীপুর থানার সি আই রাকেশ চট্টোপাধ্যায়কে বাঁকুড়ার তালডাঙা থানার আই সি পদে বহাল করা হল। বাঁকুড়ার সাইবার ক্রাইম থানার আই সি সঞ্জীব বিশ্বাসকে পুরুলিয়া সদর থানার সি আই-এর দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই এঁদের নির্দেশিত থানায় দায়িত্ব নিতে বলা হয়েছে। তবে এই রদ বদল পুলিশ প্রশাসনের রুটিন বদলি বলে জানা গিয়েছে।
শেয়ার করুন