নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৪ ডিসেম্বর ২০২১ঃ

আজ পুরুলিয়া জেলার তিনটি থানায় রদ বদল করা হল এস আই-দের। এদিনই পুরুলিয়া জেলা পুলিশ সুপার একটি নির্দেশিকা জারি করে এই নির্দেশ দেন বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, জেলা পুলিশ সুপারের এদিনের নির্দেশিকা অনুযায়ী পুরুলিয়া মফস্বল থানার এস আই গৌতম কুমার মাহাতকে বদলি করা হয়েছে মানবাজার থানায়। তাঁর জায়গায় পুরুলিয়া মফস্বল থানায় বদলি করে নিয়ে আসা হচ্ছে জয়পুর থানার এস আই অভিজিৎ সিংহকে। অন্যদিকে মানবাজার থানার এস আই মহাদেব রাণাকে বদলি করা হয়েছে জয়পুর থানায়। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রত্যেককেই দ্রুত নির্দেশিত স্থানে নিজেদের দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে। এটি একটি রুটিন প্রক্রিয়া বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page