নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ১৫ নভেম্বর ২০২১ঃ

আজ ফরওয়ার্ড ব্লকের ছাত্র সংগঠন সারা ভারত ছাত্র ব্লকের ৯ম পুরুলিয়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হল ঝালদার একটি কমিউনিটি হলে। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে 120 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। বিদায়ী জেলা সম্পাদক মুকেশ দাস জানান, বিশ্ব বিদ্যালয়ের দাবিতে যেভাবে আন্দোলন গড়ে তোলা হয়েছিল, সেই ধাঁচেই জেলায় আইন কলেজ, কৃষি কলেজ চালু করার দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে। এদিনের সন্মলেনে তরুণ কান্তি মাহাতো সভাপতি, সৌরভ ভট্টাচার্য সাধারণ সম্পাদক ও প্রদীপশিখা মাহাতো সহ সভাপতি নির্বাচিত হন। সন্মলেনের প্রাক পর্বে সদস্যপদ নবিকরনের মধ্য দিয়ে ও বিভিন্ন লোকাল কমিটি সহ ইউনিট কমিটির সন্মেলন করে জেলা সম্মেলন করা হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page