নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৮ ফেব্রুয়ারি ২০২২ঃ

আজ, মঙ্গলবার পুরুলিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী ছায়া দাস নিজের মনোনয়ন পত্র জমা দিয়ে পরিস্কার জানিয়ে দিলেন, “এবারও জিতব”। দলের দুটি তালিকাতেই নাম ছিল প্রাক্তন এই তৃণমূল কাউন্সিলরের। এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেকথাও উল্লেখ করতে ছাড়েন নি ছায়া দাস। বলেন, খোদ রাজ্য নেতৃত্বের সহি করা তালিকাতেও প্রার্থী হিসেবে তাঁর নাম উল্লেখ রয়েছে। আরো বলেন,” বিগত দিনে নিজের ওয়ার্ডে প্রচুর কাজ করেছি। তাই এবারও জিতব”।

শেয়ার করুন

You cannot copy content of this page