নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২ ফেব্রুয়ারি ২০২২ঃ
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় লোন দেওয়ার নাম করে প্রতারনার অভিযোগে বিহারের এক যুবতীকে গ্রেপ্তার করল পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিস। ধৃতকে বুধবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাঁর ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক। যদিও প্রতারনার চক্রের চাঁই এখনও অধরা বলে পুলিস সূত্রে জানাগিয়েছে।
পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিস সূত্রে জানাগিয়েছে, ধৃতের নাম রুখসানা খাতুন। তার বাড়ি বিহারের সরন জেলার ভগবানবাজার এলাকায়। সাইবার ক্রাইম থানার পুলিস সূত্রে জানাগিয়েছে, গত ১৪ আগষ্ট কোটশিলা থানার গুরুদাস কুমার নাম এক ব্যবসায়ী সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দেখে ফোন করেন। তারপরই ওই যুবতী একাধিকবার ফোন করেন ওই ব্যবসায়ীকে। গুরুদাসবাবুর অভিযোগ, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনাতে মাত্র আড়াই শতাংশ সুদে লোন দেওয়ার কথা বলেছিল।
শেয়ার করুন