নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, ২৮ মে ২০২২ঃ
পুঞ্চা ব্লকের কুরুকতোপা গ্রামে কুয়ো একটি চিতল হরিণ উদ্ধার করল বনদপ্তর। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত দুটো নাগাদ পুঞ্চা রেঞ্জের অন্তর্গত কেন্দা বীট অফিসের কর্মীদের কাছে খবর আসে যে কুড়ুকতোপা গ্রামের একটি কুয়োতে পূর্ণবয়স্ক হরিণ পড়ে রয়েছে। ঘটনার কথা জানার পরই তড়িঘড়ি সেখানে পৌঁছন বনদপ্তরের কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় কেন্দা থানার পুলিশ। গ্রামবাসীদের সহযোগিতায় উদ্ধার করা হয় পূর্ণবয়স্ক ওই হরিণটিকে। বনদপ্তর সূত্রে আজ, শনিবার জানানো হয় যে, হরিণটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। সুরুলিয়া মিনি জু-তে হরিণটিকে পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। তবে এই এলাকায় আরো হরিণ থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে বনদপ্তর। তাই সাধারণ মানুষের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণের সচেতনতা আর বার্তা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছেন বনদপ্তরের কর্মীরা।
শেয়ার করুন