নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২২ অক্টোবর ২০২১ঃ

আবারও অবৈধ চোলাই মদের কারবার রুখতে কড়া পদক্ষেপ নিলো আফগারি দপ্তর। শুক্রবার মানবাজার থানার অন্তর্ভুক্ত জামবনি, কেলারডি, কাপড়া এলাকায় মানবাজার আফগারি দপ্তর ও মানবাজার থানা যৌথভাবে অভিযান চালিয়ে ৩০ লিটার অবৈধ চোলাই মদ, ৪০০ লিটার অবৈধ চোলাই তৈরির কাঁচামাল সম্পূর্ণ ভাবে নষ্ট করে দেয় বলে জানা গিয়েছে। এদিন চোলাই মদ তৈরির অন্যান্য সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যায়। এবিষয়ে মানবাজার আফগারি সার্কেলের ভারপ্রাপ্ত আধিকারিক মাজহারুল হক জানান, গোপন সূত্রে খবর পেয়ে যৌথভাবে এই অভিযান চালানো হয়। আগামীদিনেও এরকম অভিযান আফগারি দপ্তর থেকে জারি থাকবে বলে জানিয়েছেন দপ্তরের আধিকারিক।

শেয়ার করুন

You cannot copy content of this page