নিজস্ব সংবাদদাতা, সাঁওতালডি, ৫ অক্টোবর ২০২১ঃ

সাঁওতালডি তাপ বিদ্যুৎ কেন্দ্র রিক্রিয়েশন ক্লাব পরিচালন বোর্ডের নির্বাচনে জয়ী হল সি আই টি ইউ। এই নিয়ে পর পর তিন বছর ধরে পরিচালন বোর্ড ধরে রাখল বাম পন্থী শ্রমিক সংগঠন সি আই টি ইউ। সোমবার নির্বাচন হয় রিক্রিয়েশন ক্লাবের। মোট ১৭ টি আসনের নির্বাচনে বিজেপি ও তৃণমূল সমস্ত আসনেই প্রার্থী দিয়েছিল। কিন্ত ১৬ টি আসনে নিজেদের প্রার্থী দিয়ে সি আই টি ইউ সমর্থিতরা ১০ আসনে জয়ী হয় এবং তৃতীয়বারের জন্য বোর্ড দখলে রাখে। ৭ টি আসনে জয় পেয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বিজেপির ভাগ্যে একটিও আসন জোটেনি। সোমবারই রাত পর্যন্ত শেষ হয় গণনা প্রক্রিয়া।

শেয়ার করুন

You cannot copy content of this page