নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর, ২ নভেম্বর ২০২১ঃ

ভারত সরকারের অধীনস্ত স্বশাসিত সংস্থা নেহরু যুব কেন্দ্র গত ১ লা অক্টোবর ২০২১ “ক্লিন ইন্ডিয়া” নামে সাফাই অভিযানের একটি কর্মসূচির সূচনা করে। রবিবার, ৩১ অক্টোবর ছিল এক মাস ব্যাপী এই কর্মসূচির সমাপ্তির দিন। ওইদিন জেলার রঘুনাথপুরে সর্দার বল্লভভাই প্যাটেলকে স্বরণ করে একটি অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। নেহেরু যুব কেন্দ্রের রঘুনাথপুর শাখার আধিকারিক অর্ক মন্ডল রবিবার কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, একমাস ব্যাপী সরকারি একটি কর্মসূচির নির্দিষ্ট সময়সীমাটির সমাপ্তি হলেও আসলে রঘুনাথপুর জুড়ে সাফাই অভিযানের কাজ নিয়ত প্রক্রিয়া। বিগত এক মাসের ক্লিন ইন্ডিয়া নামের সাফাই অভিযান কর্মসূচির মাধ্যমে রঘুনাথপুরের সকল শ্রেণীর মানুষকে পরিচ্ছন্নতা বিষয়ে বিশেষভাবে উদ্বুদ্ধ করা হয়েছে বলেও তাঁর বক্তব্যে উল্লেখ করেন অর্ক মণ্ডল।

শেয়ার করুন

You cannot copy content of this page