নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৩০ মে ২০২২ঃ

হেলিকপ্টারে চড়ে মানভূম ভিক্টোরিয়া ইন্সটিটিউশন ময়দানের অস্থায়ী হেলিপ্যাডে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন মন্ত্রী মলয় ঘটক। সেখানে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত, শান্তিরাম মাহাত প্রমুখরা। এখান থেকেই মুখ্যমন্ত্রী চলে যান পুরুলিয়া সার্কিট হাউসে রয়েছেন। দুপুর দুটো নাগাদ রবীন্দ্রভবনে করবেন প্রশাসনিক বৈঠক। মুখ্যমন্ত্রীর দুদিনের জেলা সফরের আজই প্রথম দিন। আগামীকাল সকাল দশটায় শিমুলিয়া ব্যাটারি ময়দানে করবেন কর্মীসভা।

শেয়ার করুন

You cannot copy content of this page