নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ৮ এপ্রিল ২০২২ঃ

হাউস ফর অল প্রকল্পের নথি চাওয়াকে কেন্দ্র করে চেয়ারম্যানের রুমের ভেতরেই চেয়ারম্যানের সঙ্গে ঝামেলায় জড়ালেন কংগ্রেস কাউন্সিলার। এমনকি চেয়ারম্যান এবং ওই কংগ্রেস কাউন্সিলার একে অপরের বিরুদ্ধে মারধরেরও অভিযোগ করেছেন। গোটা ঘটনায় শুক্রবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ঝালদা পুরসভা চত্বরে। প্রসঙ্গত, বোর্ড গঠনের দিনেও ৯ নম্বর ওয়ার্ডের ওই কংগ্রেস কাউন্সিলারের বিরুদ্ধে চেয়ারম্যানের রুমে চেয়ার ছোঁড়া সহ ঝামেলা করার অভিযোগ উঠেছিল। এবিষয়ে ইতিমধ্যে ঝালদা থানাতে অভিযোগও জমা পড়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page