নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১ অক্টোবর, ২০২১ঃ
আজ মানবাজার জিতুজুরি এলাকার কুণ্ডুরু প্রাথমিক বিদ্যালয়ে কুন্ডুরু সারি সারজম এর ব্যাপস্হাপনায় এবং পুরুলিয়া নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে কোভিড সচেতনতামূলক গণ-জাগরণ ও কর্ম অভিযান অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন রাজ্যর পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারানী টুডু, জেলা পরিষদের শিক্ষা ও ক্রিড়া কর্মাধক্ষ্য গুরুপদ টুডু। এদিন করোনা সচেতনতার পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ভেকসিন নেওয়ায় অনিহা যাতে না থাকে সে বিষয়েও সকলকে সচেতন করেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু।



