নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ১৩ মার্চ ২০২২ঃ
ঝালদা শহরের ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুকে গুলি করে চম্পট দিল দুস্কৃতিরা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঝালদা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে ঝাড়খন্ডের রাঁচীতে ভর্তি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এবিষয়ে কংগ্রেসের ঝালদা শহরের কার্যকরী সভাপতি তথা ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিপ্লব কয়াল বলেন, তপনবাবু প্রতিদিনের মতো এদিনও বিকালে শহর সংলগ্ন গোকুলনর পলাশমন্দির এলাকায় হাঁটতে বেরিয়েছিলেন। ওই এলাকায় রাস্তায় হেঁটে যাওয়ার সময় দুস্কৃতিরা বাইকে এসে তপনবাবুকে গুলি করে পালিয়ে যায়।
শেয়ার করুন