নিজস্ব সংবাদদাতা, সাঁতুড়ি, ২ ফেব্রুয়ারি ২০২২ঃ
কর্তব্যরত অবস্থায় মঙ্গলবার রাতে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক কনস্টেবলের। সাঁতুড়ি থানা এলাকায় সাঁতুড়ি গ্রাম পঞ্চায়েতের সামনে ঘটনাটি ঘটে। পুলিস সূত্রে জানাগিয়েছে, মৃতের নাম অনল কান্তি বন্দ্যোপাধ্যায়(৫৯)। তাঁর বাড়ি বাঁকুড়া জেলাতে। পুলিস ও স্থানীয় সূত্রে জানাগিয়েছে, মঙ্গলবার রাতে সাঁতুড়ি গ্রাম পঞ্চায়েতের সামনে ডিউটি করার সময় রাস্তা পারাপার করতে গিয়ে একটি গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন তিনি। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। বুধবার মৃতদেহের ময়নাতদন্ত হয় পুরুলিয়া দেবেন মাহাত মেডিক্যাল কলেজে।
শেয়ার করুন