নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২২ সেপ্টেম্বর , ২০২০

সােমবার দুপুরে শহরে জেলা তৃণমূলের পূর্ণাঙ্গ কমিটির বৈঠক হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, সােশ্যাল মিডিয়ায় সাংগঠনিক গােপন তথ্যগুলি নেতা, কর্মীরা পােষ্ট করা থেকে যেন বিরত থাকেন, এ ব্যাপারে জেলা নেতৃত্ব বার্তা দিয়েছেন তাঁদের।

এদিনই দলের চেয়ারম্যান শান্তিরাম মাহাত বড় মিটিং মিছিলের পরিবর্তেঅঞ্চল ভিত্তিক ছােট ছােট মিটিং মিছিলের প্রস্তাব দিয়েছেন বলে জানা যায়। চাপা ক্ষোভ থাকলেও এদিনের পূর্ণাঙ্গ কমিটির বৈঠকে জেলার সমস্ত ব্লকের পদাধিকারীরাই উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page