Purulia ,Covid-19 Update , 08/08/2020:

একটানা ২৪ দিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধির পর শনিবার খানিকটা স্বস্তি মিলল।পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানাগিয়েছে,শনিবার পুরুলিয়া জেলার আর কোথাও নতুন করে করোনা আক্রান্তের খবর পাওয়া যায়নি।জেলার মোট আক্রান্তের সংখ্যা ৩২০ জন।এর আগে গত ১৪ জুলাই শেষবার নতুন করে আক্রান্তের সংখ্যা শূন্য ছিল।তবে এদিন আক্রান্তের সংখ্যা না বাড়লেও সতর্ক রয়েছে প্রশাসন। অন্যদিকে এদিন লকডাউনে জেলা জুড়ে পুলিসের কড়া নজরদারি চোখে পড়ে।

Purulia ,Covid-19 Update , 08/08/2020

পুরুলিয়া জেলার কনটেনমেন্ট জোনের সংখ্যা ৭৭ ।

পুরুলিয়া জেলার কনটেনমেন্ট জোনের বিস্তারিত তালিকা জানতে দেখুন
সূত্রঃ http://www.purulia.gov.in/

COVID_47

শেয়ার করুন

You cannot copy content of this page