নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১০ জানুয়ারি ২০২২ঃ
পুরুলিয়া পৌর শহরে করোনা আক্রান্ত ৩৬৫। পৌর শহরের পরিসংখ্যান দেখে প্রশাসনের কেউ কেউ এটাকে “চোখরাঙানি” বলে ব্যখ্যা করছেন। সোমবার জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী পুরুলিয়া জেলায় আক্রান্তের সংখ্যা মোট ১১৯৭। রবিবার নতুন করে জেলাতে আক্রান্ত হয়েছেন ২৫৬ জন। যার মধ্যে পুরুলিয়া শহরেই ৮০ জন নতুন করে সংক্রমণের শিকার রবিবার। তবে রবিবার প্রশাসনকে চিন্তায় ফেলেছে রঘুনাথপুর-২ ব্লক। রবিবার পর্যন্ত ওই ব্লকে মোট আক্রান্ত ৮৬। পুরুলিয়া শহরের পরই যা পরিসংখ্যানগত দ্বিতীয় স্থানে। ব্লক প্রশাসন চিন্তায় কারণ, শনিবার পর্যন্ত রঘুনাথপুর-২ ব্লকে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২৭, সেখানে রবিবার একদিনেই নতুন আক্রান্ত ৫৯। ফলে রবিবার থেকেই কড়া কোভিড বিধি লাগু করেছে ব্লক প্রশাসন। তবে প্রশাসনের কাছে আশার আলো এই যে, জেলার বাকি সমস্ত ব্লকেই রবিবার নতুন করে আক্রান্তের সংখ্যায় বিরাট উর্ধগতি লক্ষ করা যায় নি। প্রত্যেক ব্লক ও পৌরসভাগুলিতে কড়া কোভিড বিধি লাগু করাতেই সংক্রমণ নিয়ন্ত্রণে এই সাফল্য বলে মনে করছেন প্রশাসনের একাংশ।

