নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৯ জানুয়ারি ২০২২ঃ

পুরুলিয়া জেলায় হাজার ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা। আজ, রবিবার সকালে স্বাস্থ্য দপ্তরের করোনার রিপোর্ট অনুযায়ী শনিবার পর্যন্ত জেলাতে মোট করোনা আক্রান্ত ১০৪৯ জন। শনিবার দিনই নতুন করে জেলাতে সংক্রমণের শিকার হয়েছেন ৩০৮ জন। জানা গিয়েছে, যে ১০৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ১৮ বছরের নিচে রয়েছে ৮৫ দন, ১৮ থেকে ৪৪ বছর বয়স্কদের মধ্যে ৬৫৪ জন, ৪৫ থেকে ৫৯ বছরের মধ্যে রয়েছেন ২১১ জন এবং ৬০ ও ততোধিক বছরের কোভিড পজিটিভ রয়েছেন ৯৯ জন। জেলাতে সুস্থতার হার ৯৪.১৯ শতাংশ। প্রশাসনিক রিপোর্টে জানা গিয়েছে শনিবার জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬৮৭। যার মধ্যে ১৯.৫০ শতাংশ পজিটিভ বলে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page